ঢাকাSaturday , 10 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে ডাকাত সর্দার তাহাজুল র‍্যাবের জালে আটক

Nadigram
February 10, 2024 1:53 pm
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে মোঃ তাহাজুল ইসলাম তাহাজ্জুল (৩৮) নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‍্যাব।
সে বগুড়ার জেলার শিবগঞ্জ থানার আলাদিপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। তার নামে বিভিন্ন জেলায় ও থানায় মোট ১৪ টি মামলা রয়েছে বলে জানা যায়।

৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাত পৌনে ৩ টার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন আলাদিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একিটি জ্যাকস্ক্রু, একটি রেঞ্জ, একটি হাতুরি, একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

০৯ ফেব্রুয়সরি শুক্রবার বিকালে র‍্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র‍্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে টাঙ্গাইল জেলা হতে ২২টি গরু ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নীলফামারী জেলার জলঢাকা বাজারে যান টাঙ্গাইল সখিপুর থানার কচুয়া এলাকার মোঃ জামাল হোসেন। পথিমধ্যে গত ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ রাত্রি অনুমান ০২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকার রহবল গ্রামস্থ দোসীমানা ইটভাটার নিকট পৌঁছলে ডাকাত দল একটি সাদা রংয়ের প্রাইভেট কারে নিয়ে তাদের গরুবাহী ট্রাকের সামনে এসে গতিরোধ করে ট্রাক থামিয়ে দেয়। এরপর ট্রাকে থাকা ব্যক্তিদের হাত পা বেধে রেখে জমিতে ফেলে রেখে গরু নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন যার প্রেক্ষিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় ০৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ০২.৫০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন আলাদিপুর এলাকায় অভিযান পরিচালনা আসামী মোঃ তাহাজুল ইসলাম তাহাজ্জুল ইসলামকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মীর মনির হোসেন জানান গ্রেফতারকৃত তাহাজুল ইসলাম তাহাজ্জুল দীর্ঘদিন যাবত ডাকাতির কাজে জড়িত। তার নামে বগুড়া জেলার সদর থানায় ০৬টি, নওগাঁ জেলার বদলগাছী থানায় ০২টি, বগুড়া জেলার শাজাহানপুর থানায় ০২টি, রংপুর জেলার কাউনিয়া থানায় ০১টি, জিএমপি’র কোনাবাড়ী থানায় ০১টি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় ০১টি, জয়পুরহাট কালাই থানায় ০১টিসহ সর্বমোট ১৪টি চুরি, ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও অন্যান্য অপরাধজনিত মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ গরু ডাকাতি চক্রের সর্দার। এই চক্রের কয়েকজন সক্রিয়ভাবে ডাকাতি করে, কয়েকজন ডাকাতিকৃত মালামাল অন্যত্র পরিবহন করে নিয়ে যায়, আর অন্যান্য সদস্যরা লুন্ঠনকৃত মালামাল বিক্রয়ের ব্যবস্থা করে। তাদের নির্দিষ্ট ক্রেতা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি এ যাবত ৫/৬ শত গরু চুরি/ডাকাতি করেছে মর্মে জিজ্ঞাসাবাদে জানায়। গ্রেফতারকৃত তাহাজুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।