ঢাকাSaturday , 2 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে দুই মেয়রপ্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

Nadigram
March 2, 2024 7:29 am
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে শিবগঞ্জ থানা এলাকায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
১ লা মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্তা শিবগঞ্জ থানা গেটের সমনে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের নারিকেল গাছ প্রতিকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক ও হ্যাঙ্গার প্রতিকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু’র সমর্থকদের মাঝে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকালে পৌরসভার অর্জুনপুর গ্রামে তৌহিদুর রহমান মানিকের কয়েকজন সমর্থক মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে গেলে রিজ্জাকুল ইসলাম রাজু’র সমর্থকদের সঙ্গে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় থানা গেটের সমনে বঙ্গবন্ধু স্কয়ার এলাকা ও আওয়ামী লীগের সাবেক উপজেলা সভাপতি আজিজুলের মার্কেটের সামনে উভয় গ্রুপের সমর্থকরা জড়ো হলে দফায় দফায় এ ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সতর্ক অবস্থানে থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এব্যাপারে বক্তব্য নিতে পৌরসভা উপ-নির্বাচনের মেয়র প্রার্থি তৌহিদুর রহমান মানিক ও রিজ্জাকুল ইসলাম রাজু’র সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁরা ফোন রিসিভ করেন নি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৌরি হয়েছিল। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে। পরে আরও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।