শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:
আসন্ন বগুড়ার শিবগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মেয়র প্রার্থী রিজ্জাকুল রহমান রাজু মনোয়নপত্র জমা দিয়েছেন।
১৩ ফেব্রুয়ারি(মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজু বিপুল সংখ্যক নেতাকর্মীসহ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা শফিকুর রহমান আকন্দের নিকট মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।এসময় উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম লিটন চৌধুরী,পৌর যুবলীগ নেতা রায়হান উদ্দিন, বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,ইউপি সদস্য বেলাল মন্ডল,জহুরুল ইসলাম, মহসিন আলী, ফারুক হোসেন,সাবেক মেম্বার শফিউজ্জামান সাইফুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুল হক আরমান,আরাফাত রহমান রাসেল, রাসেল শেখ, জাতীয় যুব সংহতি নেতা ছানোয়ার হোসেন,দেলোয়ার হোসেন,আল আমিন জিহাদ,রাহেল বাকী,রুনু, মোকারম হোসেন খোকনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

