ঢাকাWednesday , 20 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে আন্তঃ জেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

Nadigram
March 20, 2024 6:59 pm
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ার শেরপুরে স্থানীয়দের সহায়তায় আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯মার্চ (মঙ্গলবার ) সকালে বগুড়ার শেরপুরে স্হানীয়দের সহায়তায় তাদেরকে গ্রেফতার করে দুপুরের পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়ায় জেলহাজতে পাঠানো হয়।

এরআগে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়।

গ্রেফতারকৃতরা হলে- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উলিপুর গ্রামের লাল মিয়ার ছেলে মো. সেলিম রেজা (৩০) ও একই জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের হারিস উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মমিন (৩৫)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওই দুইজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সাধারণ নিরীহ মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় সেলিম রেজা একটি সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে চালক এবং মমিন যাত্রীবেশে শেরপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের রুপালি বাজার নামক স্থানে অবস্থান করছিল। এসময় শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের শংকরহাটা গ্রামের ষাট বছরের বৃদ্ধা বাছা বেওয়া স্থানীয় গোয়ালবিশা গ্রামে যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিলেন। এর একপর্যায়ে দাঁড়িয়ে থাকা তাদের সিএনজিতে ওঠে গোয়ালবিশা যাওয়ার সময় যাত্রীবেশী প্রতারক মমিন একটি স্বর্ণের বার বিক্রির প্রলোভন দেখিয়ে ওই বৃদ্ধার নিকট থেকে নগদ পাঁচ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন হাতিয়ে নেয়। পরে সিএনজিটি বিশালপুর হঠাৎপাড়া এলাকায় পৌঁছালে প্রতারিত হওয়ার বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী বৃদ্ধাটি চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন এসে সড়কে বেরিকেড দিয়ে সিএনজিটি থামায়। সেইসঙ্গে ওই দুই প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা।
শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা আরও বলেন,গ্রেফতারকৃত সেলিম রেজা ও মমিনুল ইসলাম মমিনকে দুপুরের বগুড়ায় বিজ্ঞ আদসলতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।