মো: শিবলু রহমান শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি,বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু’র শুভ জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।উপজেলা চেয়ারম্যান ছান্নু উপজেলার একজন দক্ষ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।তিনি সততা ও ন্যায় নিষ্ঠায় জনগণের সেবক হিসেবে অন্যায় অনিয়মের বিরুদ্ধে সাহসী পথ চলায় সকলের মনিকোঠায় স্থান পেয়েছেন।জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে উপজেলা বাসীর হৃদয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে।এদিকে তাঁর জম্মদিন উপলক্ষে আওয়ামীলীগের নেতাকর্মী,সরকারি কর্মকর্তা, শুভাকাঙ্খী, সমাজসেবক এবং বন্ধুমহলসহ সর্বস্থরের মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রভাষক সোহরাব হোসেন ছান্নু,ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন।পরে সফলতা সঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক,জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য দ্বায়িত্ব পালন করেন।এভাবেই আজ একজন দক্ষ ও পরিচ্ছন্ন রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিতি পান। বর্তমানে তিনি শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান।শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি বগুড়া জেলার ২বার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হন।
উপজেলা সকল শ্রেণীপেশার মানুষের ভালোবাসা,সম্মান আর শ্রদ্বাবোধই আপনার এ চলার পথ আরও প্রসারিত হবে ইনশাআল্লাহ।
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

