ঢাকাFriday , 1 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে ট্রাকসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Nadigram
March 1, 2024 7:57 am
Link Copied!

মোঃ শিবলু রহমান, শাজাহানপুর, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শাজাহানপুর থানাধীন আড়িয়া ইউনিয়নের অন্তর্গত সেনাস্বরনী বি-ব্লক বিজয়াঙ্গন এর সামনে হাইওয়ে পাকা রাস্তার উপর থেকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। ঘটনাস্থল থেকে সুকৌশলে দৌঁড়ে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক আসামী সুকুমার বর্মন (৪৫) পিতা-কসাই বর্মন, সাং-গোহাড়া হাকিমপুর দিনাজপুর।
১) মানিক মুরমু মানেশ (২৮), পিতা-মৃত: রবি মুরমু সাং-রতনপুর, চকশিমুলিয়া পাঁচবিবি জয়পুরহাট। ২) সুমন হোসেন আলিফ (২১), পিতা-মৃত আবু বকর সিদ্দিক, সাং-চন্ডিপুর, হাকিমপুর, দিনাজপুর। জানা যায়, ১) মানিক মুরমু মানেশ (২৮), পিতা-মৃত: রবি মুরমু সাং-রতনপুর, চকশিমুলিয়া পাঁচবিবি জয়পুরহাট। ২) সুমন হোসেন আলিফ (২১), পিতা-মৃত আবু বকর সিদ্দিক, সাং-চন্ডিপুর, হাকিমপুর, দিনাজপুর দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। গত ২৮ইং ফেব্রুয়ারি রাত ২.৩০ ঘটিকার সময়ে তারা জয়পুরহাট পাঁচবিবি হিলি হতে একটি পণ্যবাহী ট্রাকে করে ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স এএসআই হালিম, কনস্টেবল লালন ও আহম্মেদকে নিয়ে হাইওয়ে রোডের উপর অভিযান চালিয়ে ৬০ পিচ ফেন্সিডিল ও ট্রাক যার রেজি: নং-ঢাকা মেট্রো-ট: ২৪-৬৪২২ সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।