ঢাকাTuesday , 6 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি শিপন- সম্পাদক হিমেল নির্বাচিত

Nadigram
February 6, 2024 8:20 pm
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বেরোবি প্রতিনিধি মোবাশ্বের আহমেদ শিপন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার বেরোবি প্রতিনিধি মো. কামরুজ্জামান হিমেল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড বিজন মোহন চাকী। নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. সারোয়ার আহমাদ ও বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সচিব মো. আলী হাসান। নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি দৈনিক কালবেলা ও ডেইলি ক্যাম্পাসের বেরোবি প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রাইজিং বিডির (অনলাইন) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজেদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক ঢাকা মেইলের মো. কামরুজ্জামান পুলক, কোষাধ্যক্ষ নবপ্রভাতের বেরোবি প্রতিনিধি আল আমিন সাদিক ছায়েম। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন মো. ইমন আলী ও আবুল খায়ের জায়ীদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।