ঢাকাMonday , 14 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে প্রধান শিক্ষক ও সভাপতির অনুপস্থিতিতে সরকারি বই বিক্রি

Nadigram
April 14, 2025 11:10 pm
Link Copied!

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

বেলকুচিতে ষোলশত জাঙ্গালিয়া স্কুলের শাখা স্কুল হিসেবে পরিচালিত বেলকুচি উচ্চ বিদ্যালয়।সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির অনুপস্থিতিতে সহকারি শিক্ষক মিজানুর রহমান,আলমগীর হোসেন (নিরব),  মোহাম্মদ আলী ও আব্দুল আজিজ মিলে  পরিকল্পিত ভাবে পুরাতন বই সহ ২০২৫ সালের নতুন বই আনুমানিক ২৫ মণ  বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার নামে মিথ্যা কিছু গুজব ছড়ানোর জন্য আমি বেশ কিছুদিন যাবত স্কুলে যাচ্ছি না।এবং কয়েকদিন আগে সভাপতি কে একটি মামলায়  পুলিশ গ্রেফতার করে জেলে পাঠানোর সুযোগে  স্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান,,আলমগীর হোসেন (নিরব), আব্দুল আজিজ ও মোহাম্মদ আলী পরিকল্পিত ভাবে সকল বই বিক্রি করে দেয়। এ বিষয়ে আমি কোনো কিছু জানি না।অভিযুক্ত সহকারী শিক্ষক মিজানুর রহমান,আলমগীর হোসেন (নিরব) এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তারা কোন সঠিক জবাব না দিয়ে   বলে আমরা নিয়ম মেনে অল্প কিছু বই ও খাতা বিক্রি করেছি। অন্য  সহকারি শিক্ষক মোহাম্মদ আলী সাথে যোগাযোগ করলে তিনি বলেন মিজানুর রহমান, আলমগীর হোসেন( নীরব), এর কথামতো কোন নিয়ম না মেনেই  আমরা সকল বই বিক্রি করেছি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা বলেন, যেহেতু উক্ত বিদ্যালয়ে এখনো পাঠদানের অনুমতি পায়নি সে কারণে এটা আমার দায়িত্বের মধ্যে পরেনা। ষোলশত জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন আমি এব্যাপারে কিছু জানিনা। এলাকাবাসী মনে করে উর্ধতন কর্মকর্তাদের বিষয়টা দেখা উচিৎ। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।