ঢাকাMonday , 25 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মতবিনিময়

Nadigram
November 25, 2024 7:04 pm
Link Copied!

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে বেলকুচি প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বেলকুচি উপজেলা খেলাফত যুব মজলিসের উপদেষ্টা মাওঃ হাবিবুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওঃ আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু ইউসুফ, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আবু মুসা, আরিফুল ইসলাম, রাসেলসহ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সম্পুর্ন ইসলামী চিন্তায় ধারায় বিশ্বাসী। পূর্ণাঙ্গ জীবনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সংগঠন তার কর্মসূচি পালন করেছ৷ আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।