ঢাকাTuesday , 20 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ভয়েস অব কাজিপুরের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

Nadigram
February 20, 2024 6:32 pm
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের

কাজিপুরে মঙ্গলবার দুপুরে সামাজিক সংগঠন “ভয়েস অব কাজিপুর”র সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খুদবান্ধী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। সংগঠনটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাতুল হক শাপলা। এসময় সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এরপর প্রধান অতিথির হাত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণ পুরস্কার গ্রহণ করেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। # (ছবি আছে)

মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
২০-২-২৪ ০১৭৯২৯৯৭৫৪৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।