ঢাকাSunday , 24 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া পুলিশের গ্রেফতার এর দাবিতে জেলেদের মানব বন্ধন

Nadigram
March 24, 2024 7:59 pm
Link Copied!

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার মতস্য সমিতির সভাপতি শফিকুল ইসলাম মুন্টু মিয়ার দস্যুতার ও তার সহযোগী ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ধারি কাজিপুর আনসার ভিডিপি কমান্ডার কামাল হোসেন ও তার ভাই জাহাঙ্গীর এর গ্রেফতারের দাবিতে গতকাল চরগিরীশ ফ্লাড সেন্টার নৌকা ঘাটে মানববন্ধন করেন কাজিপুর উপজেলার চরগিরীশ ইউনিয়নের জেলে সমিতির সদস্যরা। মানববন্ধনে জেলে সমিতির সদস্য মোঃশরিফ,বাদশা তারি,সেলিম, সাইফুল,শফিকুল,শাকিল,আশিক,রুবেল,শাহিন,আলম, রুবেল,জুরান, ওহাব,বাবলু গনমাধ্যমে জানান গত ১৯/৩/২০২৪ ইং তাং সোমবার রাত ১১.৩০ ঘটিকায় কাজিপুর উপজেলাধীন খাজরাজবাড়ি নদীতে মাছ ধরার সময় একটি নৌকা ও ১টি স্প্রিড নিয়ে সভাপতি শফিকুল ইসলাম মুন্টু সহ কাজিপুর উপজেলাধীন বরইতলী গ্রামের আমির হোসেন তাং এর দুই ছেলে মোঃকামাল হোসেন আনসার ভিডিপির কমান্ডার ও জাহাঙ্গীর পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে জেলেদের নৌকা ধরে মারপিট করে নৌকায় থাকা নগদ টাকা পয়সা, জাল জালি, সোলার লাইট ব্যাটারী, মেশিনের হ্যান্ডেল, ১৬ লিটার ডিজেল তেল ছিনতাই করে নিয়ে যায় এ বং বলে নৌকা প্রতি চল্লিশ হাজার টাকা নাদিলে নদিতে জাল বাইতে দেয়া হবে না । পরদিন মংগলবার শরিফ জেলের নিকট থেকে আটহাজার টাকা নিয়ে নৌকা ছেড়ে দেয়। বাকি গরিব অসহায় জেলেরা টাকা দিতে নাপারায় তাদেরকে হুমকি প্রদান করে। যার ফলে এই দস্যু বাহিনীর ভয়ে জেলেরা নদিতে মাছধরা থেকে বিরত আছে এবং পরিবার নিয়ে দুর্বিষহ জিবন যাপন করছে। মানব বন্ধনে নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় জেলেরা জানান প্রতিমাসে সভাপতি শফিকুল ইসলাম মুন্টু মিয়াকে নৌকা প্রতি ২/৩ হাজার টাকা দিতে হয়, না দিলে জাল বাইতে দেয় না এমনকি জলপুলিশ দিয়ে ধরে নিয়ে মোটা অংকের জরিমানা আদায় করে। এই দস্যু সভাপতি মুন্টমিয়া ও ভুয়া পুলিশ কর্মকর্তা কামালও জাহাঙ্গীর এর বিরুদ্ধে কাজিপুর থানায় একটা অভিযোগ দায়ের করেন অসহায় জেলেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।