ঢাকাTuesday , 2 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদ নাসিমের জন্মদিনে কোরান শরিফ বিতরণ করলেন এমপি জয়

Nadigram
April 2, 2024 8:45 pm
Link Copied!

মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জন্মদিনে পবিত্র কোরান শরিফ বিতরণ করলেন তার পুত্র তানভীর শাকিল জয়। উপজেলার ৭০ টি কওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ৩৫০খানা কোরান শরিফ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার শহিদ এম মনসুর আলী মিলনায়তনে মোহাম্মদ নাসিমের ৭৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয় বলেন, কাজিপুরবাসীর নয়নের মণি ছিলেন আমার পিতা মরহুম মোহাম্মদ নাসিম। এবার পবিত্র রমজান মাসে উন্নয়নের প্রবাদ পুরুষ নাসিমের জন্মদিনে উপজেলার কোরানের পাখিদের মাঝে কোরান শরিফ বিতরণ করলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম বক্তব্য রাখেন। এরপর মোহাম্মদ নাসিম স্মরণে এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।