আবির,রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:শরিফুল আলম এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে চান্দাইকোনা ইউনিয়নের হঠাৎ বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মহির উদ্দিন শেখ,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ খান, মো: রোকোনুজ্জামান তালুকদার, মো:সাদেক আলী শেখসহ আরও অনেকে।এসময় বক্তারা বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত সাবেক ইউপি সদস্য মো: আব্দুল আলীম এর নিজস্ব ভারাটিয়া এক মহিলাকে দিয়ে গত ১০ নভেম্বর রাতে রায়গঞ্জ থানায় নারী নির্যাতন আইনে ইউপি সদস্য মো: শরিফুল ইসলামের নামে ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করে। মানববন্ধন থেকে অবিলম্বে ইউপি সদস্যের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহারে বাধ্য করা হবে বলে হুসিয়ারী জানানো হয়। মানববন্ধনে অত্র ওয়ার্ডের শতশত নারী পুরুষ অংশ গ্রহন করেন।

