মীর তানভীর ইসলাম স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ট্রাকের ধাক্কায় ১জন অটো রিক্সা চালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা সরকার পাড়া গরুর হাট নামক স্থানে ঢাকা – বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত ১জন হলেন, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরকারপাড়ার বাসিন্দা মো:বইলা (৫০)। স্থানীয়রা জানান, বাড়িতে অটো রিক্সা রেখে রাস্তা পার হচ্ছিলেন। এসময় সিরাজগঞ্জ থেকে বগুড়া গামী ট্রাকটি সামনে থেকে ধাক্কা দেয়।
এতে বইলার ডান পা চাকার নিচে পরে গিয়ে পা ভেঙ্গে যায়।তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পরিবারের লোকজন চান্দাইকোনা সরকার ডায়াগনস্টিক ক্লিনিকে নিয়ে যায়।
স্থানীয়রা আরো জানান আহত রিক্সা চালক মোঃ বয়লাকে ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। তাই ট্রাকটি আমাদের পক্ষে আটকানো সম্ভব হয়নি।

