ঢাকাTuesday , 27 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে বিএনপির নেতা ভিপি আয়নুল হকের বিরুদ্ধে নানামুখী অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Nadigram
August 27, 2024 10:54 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননন্দিত নেতা ভিপি আয়নুল হকের নামে একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ভাব মূর্তি ক্ষুন্ন করতে নানামুখী অপপ্রচারের লিপ্ত হয়। এরই প্রতিবাদে (২৬শে আগস্ট) সোমবার সকাল ১০টায় ভিপি আয়নুল হকের নিজ কার্যালয়ে তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট স্বৈর শাসক হাসিনা সরকারের পতন ঘটেছে।আজকের সাংবাদিক সম্মেলনের প্রারম্ভেই স্বৈরাচার ও তার লালিত পেটুয়া বাহিনী ও গুন্ডাদের বর্বর রচিত হামলার স্বীকার ও আত্মদানকারী বৈষম্য বিরোধী ছাত্র-গণআন্দোলনের শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন ফ্যাসিস্ট স্বৈর শাসকের পতন ও অব্যাহতির পর কতিপয় চিহ্নিত ও ঘৃণিত ব্যক্তি ও গোষ্ঠী অত্র রায়গঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় নানা ধরনের বিশৃঙ্খলা অপকর্ম শুরু করে।

আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চায় সব ধরনের ঘৃণ্য অপপ্রয়াসের সঙ্গে আমি আমার দল বিএনপির কেউ যুক্ত নয়। তবে একটি মহল আমাকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচারের লিপ্ত হয়েছে।

আমার সম্পর্কে কিছু ভুল বার্তা ছড়িয়ে আমার রাজনৈতিক ভাবমূর্তি ও জনপ্রিয়তাকে খর্ব করার অপকৌশল হিসেবে হাতে নিয়েছে।

ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় কালিমা লিপ্ত করার জন্যই তাদের এই ভিন্ন প্রয়াস। কিন্তু সকল ষড়যন্ত্র অপেক্ষা করেই ছাত্র-জনতার এই বিজয়কে সংহত করেই আমাদেরকে নব ইতিহাস রচনা করতে হবে সামনের দিনগুলোতে।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা এই জন পদের অন্যতম বিদ্যাপীঠ চান্দাইকোনা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদের তিন-তিনবার ভিপি ছিলাম। দলের জন্য ওকাতরে নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করেছি।

জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পর্যায়ক্রমে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালন করতে গিয়ে এক এগারোর সরকারের আমলে সহ সদ্য পতিত স্বৈর শাসকের আমলে অসংখ্য মিথ্যা মামলা আমাকে জড়ানো হয়েছে।

কারা ভোগ করতে হয় বহুবার ৯০-এর ছাত্রগণ আন্দোলনের অনবদ্য দায়িত্ব পালন করেছি। এবারের বৈষম্য বিরোধী ছাত্র গণ্য আন্দোলনেও পালন করেছি একজন সংগঠনের ভূমিকা বিষয়টি আপনারা অবহিত আছেন।

কিন্তু দুঃখের বিষয় হল আমাদের সম্মানিত প্রয়াসের এই ইতিবাচক দিকগুলো কালিমা লিপ্ত করতে চায় একটি কুচক্রী মহল। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে আমাকে জড়িয়ে ছড়ানো হচ্ছে নানা কুৎসা, আমি সেসবের বিষয়ে আর পুনরাবৃত্তি করতে চাই না।

ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, শান্তিপূর্ণ বাংলাদেশ করতে চাই। অন্যায় গর্হিত কাজ কেউ করলে রায়গঞ্জ উপজেলা বিএনপি তার দায় নেবে না, এ অন্যায় করলে নিশ্চয়ই তাকে তার প্রাপ্য টা অবশ্যই পেতে হবে।

নিরাপরাধ কাউকে যেন হয়রানি না করা হয় তার জন্য আপনাদের মাধ্যমে সরকারের ফোকাল পয়েন্ট সমূহকে বিশেষ ভাবে অনুরোধ জ্ঞাপন করছি।

কোন অপশক্তি কুচক্রী মহল আমাদের হেয় করার জন্য মিথ্যা বিভ্রান্তিকর তথ্য গুজব ছড়ালে, তা মোকাবেলায় আমরা চাই আপনাদের অকন্ঠ অবারিত সহযোগিতা। উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি শামসুল হক সহ সকল নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।