ঢাকাFriday , 10 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে ভাইস-চেয়ারম্যান পদে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটনের মনোনয়নপত্র জমা

Nadigram
May 10, 2024 8:57 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

আগামী ৫ জুন বুধবার অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. লিটন । বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। সহকারী রির্টানিং কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেন। মো. লিটন বলেন, ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ী হবেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। জানা গেছে, চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থীসহ মোট ১৫ জন  মনোনয়নপত্র দাখিল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।