ঢাকাThursday , 25 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে সকালের সময় পত্রিকার পাঠক ফোরামের কম্বল বিতরণ

Nadigram
January 25, 2024 8:24 pm
Link Copied!

রায়গঞ্জ প্রতিনিধি:

অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।

হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।নিয়ামুল নাসির খান(সাদী) চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এবং প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের সহযোগিতায় দৈনিক সকালের সময় পত্রিকার রায়গঞ্জ উপজেলা পাঠক ফোরামের আয়োজনে শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী, মানবিক কাজল দাসের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ শরিফিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. গোলাম মোস্তফা,ফুলজোড় রক্তদান সংগঠনের পরামর্শ পরিষদের সদস্য একরামুল হোসাইন,আস-সুন্নাহ ফাউন্ডেশনের সিরাজগঞ্জ প্রতিনিধি ও জাহানারা মুজাম্মেল ফাউন্ডেশনের পরিচালক ইউসুফ আলী,ফুলজোড় রক্তদান সংগঠনের সভাপতি সাঈদী হাসান সাগর প্রমুখ। এসময় দৈনিক সকালের সময় পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি সাইদুল ইসলাম আবির, হৃদয় আহমেদ লিমন,ইয়াস মাহবুব লিটন, পত্রিকাটির রায়গঞ্জ উপজেলা পাঠক ফোরামের সকল সদস্যহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের পাঁচ গ্রামের গরীব অসহায় দুস্থঃ কর্মহীন ৪০ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।