মীর তানভীর ইসলাম স্টাফ রিপোর্টারঃ শেখ হাসিনার দর্শন, সামাজিক নিরাপত্তার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুফলভোগীদের সাথে মতবিনিময় করেছেন (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
আজ শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নিমগাছি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম হৃদয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন সরকার, সাধারণ সম্পাদক সোয়েব আক্তার সহ প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

