আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় শরীয়তপুরের বিলাসখানে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট ২০২৪) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বিলাসখানে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক
ওলীউর রহমান খানের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির, আব্দুল মান্নান মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, বিএম মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ভিপি রুহুল আমীন মুন্সী, বর্তমান সভাপতি আমিনুর রহমান আমান প্রমূখ।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান খান, ওয়ালী উল্লাহ খান, বর্তমান সহ-সভাপতি কেএম রফিকুল ইসলাম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ কাজী, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল খান, পৌরসভার সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা কে.এম. সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক এ্যাড. এইচ. এম. জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান মান্নান, সদর উপজেলার সাবেক সভাপতি রাসেল মোল্লা, জেলা ছাত্রদল নেতা সোহেল তালুকদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মফিদুল ইসলাম পাহাড়, আনোয়ার বেপারী, পৌরসভা যুবদলের সহ-সভাপতি আঃ হান্নান খান, বিএনপি নেতা হাসান খান, গিয়াস উদ্দিন খান, সফিকুল ইসলাম লিটন খান, মোকলেছুর রহমান খান, চঞ্চল মৃধা সহ দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

