ঢাকাThursday , 15 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Nadigram
February 15, 2024 8:16 am
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২.০০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪
উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এই আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী একুশে বইমেলা সহ বিভিন্ন সংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায়
দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, নান্দাইল মডেল থানার এস আই সুজন, আচারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ উপজেলা দপ্তরের কর্মকর্তা/কর্মচারী গণ।
এ-সময় বক্তব্য রাখেন, অরুণ কৃষ্ণ পাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান সহ আরও অনেকেই।
আলোচনা সবার শেষে সর্বসম্মতিক্রমে কিছু নেতিবাচক সিদ্ধান্ত এবং প্রথমবারের মতো তিন দিনব্যাপী একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।