ঢাকাWednesday , 14 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেয়র পদে চার প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

Nadigram
February 14, 2024 9:41 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

আসন্ন বগুড়ার শিবগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চার মেয়র প্রার্থী তাদের মনোয়নপত্র দাখিল করেছেন।

১৩ ফেব্রুয়ারি(মঙ্গলবার)
দুপুরে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বিপুল সংখ্যক নেতাকর্মীসহ মনোনয়ন ফরম উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ’র নিকট জমা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল মোল্লা, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, আহসান হাবিব সবুজ, রেজাউল করিম চঞ্চল, জাহিদুল ইসলাম, আফিস মাহমুদ মিল্টন, সাবেক জেলা পরিষদ এর সদস্য মারুফ রহমান মুঞ্জু।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর রহমান রাজু বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মেয়র পদে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান এর নিকট মনোনয়ন পত্র জমা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম লিটন চৌধুরী, বগুড়া জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদসহ প্রমুখ।
এদিকে ডা. হামদান মন্ডল ও খালেকুজ্জামান মেয়র পদে উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।