ঢাকাTuesday , 19 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে মাহে রমজানও ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Nadigram
March 19, 2024 3:56 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টর:

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলায় মাহে রমজান ও ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ(সোমবার) বেলা ১১টার দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। উক্ত সভায় সভাপতিত্বে করেন মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি আহসান হাবীব সবুজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন মোকামতলা একটি জণগরুত্বপূর্ণ বন্দর।দেশের সংকট মুহূর্তে মোকামতলার পুলিশ তদন্ত কেন্দ্র দায়িত্ব প্রাপ্ত আইসি, শিনগঞ্জ থানার ওসিসহ পুলিশ কর্মকর্তা ও কমিউনিটিক পুলিশিংয়ের সদস্যদের তৎপরতায় এই এলাকায় তেমন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।এতে তারা প্রশাংসার দাবি রাখে। বগুড়ায় ভূমিদস্যু, অবৈধ বালু ব্যবসায়ী, ইভটিজিং, মাদকসেবী ও দাদন ব্যবসায়ীদের কোনো ঠাঁই নাই। আইন শৃঙ্খলার অবনতি ঘটলে পুলিশ স্হানীয়দের সহযোগিতায় কঠোর হাতে তা দমন করবে।

পুলিশ সুপার আরও বলেন “সম্প্রতি মোকামতলা বন্দরে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে আমি ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে একটি ওভার ব্রিজ ও আন্ডার পাস নির্মানের ব্যাপারে কথা বলবো।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান, শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ, মোকামতলা পুলিশিং পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল, দেউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্ল,মোকামতলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা চৌধুরী রাজা,মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান, সমাম সেবক রুহল আমিন ফটু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও এলাকার সুধীসমাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।