তাজুল ইসলাম:বগুড়ার শেরপুর উপজেলায় খানপুর ইউনিয়নের বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।আজ শুক্রবার বিকাল ৪.৩০ টায় খানপুর ইউনিয়নের বড়িতলির বাঙালি নদীতে অবৈধ বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি জনাব রেজাউল করিম । ঘটনাস্থলে গিয়ে কাউকে না পাওয়া যাওয়ায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত এক্সক্যাভেটর ও ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজাউল করিম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার খানপুর ইউনিয়নের বড়িতলি গ্রামের নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।এ সময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, সাংবাদিক বৃন্দু স্থানীয় কিছু জনগণ।

