মোঃ তাজুল ইসলাম শেরপুর প্রতিনিধি বগুড়।
বগুড়া জেলার শেরপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার অংশ হিসেবে এক মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।অদ্য ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে শেরপুর পৌরসভার দক্ষিণ শাহাপাড়ার বাপ্পী সরকার (২১) কে নিষিদ্ধ ট্যাপেন্টাডল মাদক সেবনের দায়ে তাকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি এস,এম রেজাউল করিম, শেরপুর থানা পুলিশের এস,আই মোঃ শাহাদত হোসেন সহ সঙ্গীয় ফোর্স উক্ত অভিযানে অংশ গ্রহণ করেন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন ,শেরপুর কে আমরা মাদক মুক্ত রাখতে চাই , সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে উক্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।এ ব্যাপারে শেরপুর বাসির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

