ঢাকাMonday , 18 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে শিবগঞ্জে নিসচা’র বিশেষ ক্যাম্পেইন

Nadigram
March 18, 2024 7:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার(১৮মার্চ) বগুড়া-জয়পুরহাট মহাসড়কের কিচক বন্দরে দুপুর ৩ টা থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে এই বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা’র সার্বিক দিকনির্দেশনায় ও সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ এর পরিচালনায় এই বিশেষ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন
প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান,সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম হোসেন প্রাং, যুব বিষয়ক সম্পাদক শামসুর রহমান,কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আব্দুর রহিম প্রমুখ।

এসময় নিসচা’র নেতৃবৃন্দরা চালকদের যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত থাকা,গাড়ি চালানোর সময় সর্বদা ট্রাফিক আইন মেনে চলা,পথচারীদের সড়কে চলার নিয়ম, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার করার জন্য অনুরোধ করেন।

এব্যাপারে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান বলেন,পুরো রমজান মাস জুড়েই নিসচা শিবগঞ্জ উপজেলা শাখা সড়কে শৃঙ্খলা এবং সচেতনতামূলক বিভিন্ন প্রচারাভিযান অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।