এইচএম ফারুক, চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা থানাধীন আমশড়া ফাজিল (স্নাতক) মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় ব্যতিক্রমধর্মী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির ক্রীড়া শিক্ষক মো. আনোয়ার হোসেনে’র সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু করা হয়। শিক্ষার্থীরা কেরায়াত,হামদ,নাত, কবিতা আবৃতি, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, দড়ি লাভ, পাতিল ভাঙ্গা, বালিশ খেলা, চেয়ার খেলা, ডিসপ্লে তমকপদ ইমেন্ট যেমন খুশি তেমন সাজো বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণ করে।প্রথম অধিবেশনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমশড়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডি’র সভাপতি মো. আব্দুস সাত্তার মাস্টার,অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মিজানুর রহমান,ইউপি সদস্য মো. আতাউর রহমান আলহাজ্ব,ছাত্র অভিভাবক সদস্য মো. আব্দুস সালাম সরকার,শিক্ষক প্রতিনিধি মো.আব্দুল আলিম, মো. আতিকুল ইসলাম (আতিক)মোঃ শাহ রেজা সেতার।এসময় আরোও উপস্থিত ছিলেন অত্র গ্রামের সকল ময় মুরুব্বি এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা কর্মচারী সকল ছাত্র-ছাত্রী।

