ঢাকাSaturday , 17 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় একুশে বই মেলার উদ্বোধন

Nadigram
February 17, 2024 7:57 am
Link Copied!

এইচ এম ফারুক, চলনবিল প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় অমর একুশে ৪র্থ তম বই মেলার শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ ঘটিকার সময় নবজাগরনের আয়োজন সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে ৭ দিনব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ,তাড়াশ,সলঙ্গা) আসনের সংসদ সদস্য ডা: আব্দুল আজিজ এমপি। সলঙ্গা থানা আওয়ামী যুবলীগ’র যুগ্ম আহবায়ক ও নবজাগরণ ক্লাবের সভাপতি এস এম রিয়াদুল ইসলাম ফরিদ’র সভাপতিত্বে ও জেলা ছাএলীগের সাবেক সদস্য মো.নাসিমের সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেন,সাধারন সম্পাদক আব্দুস সাত্তার সরকার, ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক কে এম আহসান হাবীব আসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি আমিনুল ইসলাম সিহাব, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বকুল,রায়গঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিনা হক লুৎফা, সলঙ্গা থানা ছাত্র লীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্ছু, সাধারণত সম্পাদক রিপন হাসান প্রমুখ।
অমর একুশে বই মেলায় ৩০ টি স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।