সোহেল রানা নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় দাদপুর দাদপুর পশ্চিম পাড়া যুব সমাজ ও গ্রাম বাসির আয়োজনে ঈদগাঁহ মাঠের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।সোমবার(১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা হতে রাত ১ টা পযন্ত দাদপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১১তম তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় ।এতে সভাপতিত্ব করে দাদপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ঈমাম হযরত মাওলানা আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম হোসেন শোভন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক,উক্ত মাহফিলে প্রধান বক্তার তাফসির পেশ করেন দ্বিতীয় আমির হামজা, মাওলানা আলমগীর হোসাইন বিপ্লবী- নীলফামারী, দ্বিতীয় বক্তা হিসাবে তাফসির করেন মাওলানা রফিকুল ইসলাম, তৃতীয় বক্তা হিসাবে তাফসির করেন,মাওলানা ওবায়দুল্লাহ খান সিরাজী প্রমুখ।

