এইচএম ফারুক, চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশনা অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে থানা কৃষক লীগের আয়োজনে নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সলঙ্গা বাজার (সমাজ কল্যাণ অফিসে )থানা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল হান্নান নান্নু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম,বিশেষ অতিথি কার্যকরী সদস্য মো. আবুল কালাম আজাদ (সুইট)
সলঙ্গা থানা কৃষকলীগের সহ-সভাপতি মো. জিহাদুল ইসলাম জিহাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম আতিক,সাংগঠনিক সম্পাদক মো. ফজলে করিম রিপন, মোঃ ফারুক হোসেন প্রামানিক,
আরোও উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অন্তর্গত ৬টি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ-সম্পাদক মন্ডলীর কার্যকরী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

