এইচ এম ফারুক,চলনবিল প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সলঙ্গা থানা কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।সলঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আলীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা কৃষকলীগেরসভাপতি মো. আব্দুল হান্নান নান্নু,সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.ফজলে করিম রিপন ও মো. ফারুক হোসেন (প্রামানিক) ঘুড়কা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন,ধুবিল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের নেতা কর্মীরা।
এসময় জহুরুল ইসলাম সভাপতি, মুকুল হোসেন সাধারণ সম্পাদক ও আলী আহমেদ শেখকে সাংগঠনিক সম্পাদক করে সলঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আংশিক কমিটি গঠন করা হয়।

