নান্দাইল প্রতিনিধি: খাইরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা (অব:) মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।
স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
শনিবার (২৩ আগস্ট ) বিকেলে বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল উপজেলা শাখা কার্যালয় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সভায় তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমি নান্দাইল -৯ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। ”তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নান্দাইল উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হবে।”
সভায় নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন (অব:) মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

