ঢাকাMonday , 28 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

Nadigram
October 28, 2024 11:32 am
Link Copied!

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নাটোরের সিংড়ায় ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪ টায় ছাত্রদলের আয়োজনে একটি মিছিল কোর্টমাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ছাত্রদল নেতা মিলন হোসেন রাকিবের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মমিন, সাবেক ছাত্রদল নেতা আবু সাঈদ পলাশ, শাহীন আহমেদ টুকু।এসময় উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফায়সাল আহমেদ সম্রাট, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্রদল নেতা অর্পণ আজাদ, ফয়সাল আহমেদ জনি, রাকিব হোসেন, বাদশা আহমেদ, শাকিল আহমেদ, অপু, রনি প্রমুখ।এসময় গত বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এর উপর যুবলীগের হামলার প্রতিবাদ জানান নেতৃবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।