ঢাকাSunday , 14 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় পানিতে ডুবে মামাত-ফুপাত ২ বোনের মৃত্যু

Nadigram
April 14, 2024 7:11 am
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ফারিয়া খাতুন (৬) ও ফাতেমা খাতুন (৬) নামে মামাত-ফুপাত দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারিয়া খাতুন ঢাকঢোর গ্রামের মোঃ ফারুক হোসেনের মেয়ে ও ফাতেমা খাতুন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোঃ রায়হান আলীর মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে বাবা মায়ের সাথে ঢাকঢোর গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসেন ফাতেমা খাতুন। ঈদের পরের দিন একই বয়সি মামাত বোন ফারিয়ার সাথে খেলা ধুলার এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামলে সেখানে পানিতে ডুবে নিখুঁজ হয় তারা । পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্বার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক শুভ।
একই পরিবারের এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।