কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় অগ্নিবীণা সাহিত্য সংসদ নাটোর জেলা শাখার আয়োজনে মহান বিজয়ের মাসে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২ ডিসেম্বর) সন্ধায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে মহান বিজয় মাসে বাংলা সাহিত্যের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য দেন, অগ্নিবীণা সাহিত্য সংসদ নাটোর জেলা শাখার সভাপতি এড. আব্দুল ওহাব, সিংড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদ সৌরভ সোহরাব।
এ সময় স্বরচিত কবিতা পাঠ করেন, কবি মাহবুব এ মান্নান, কবি আজাহার আলী, আবুল হোসেন, সরদার মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম দুলু, আফরোজা ইয়াসমিন, এড. আব্বাস আলী, শরিফুল ইসলাম, আরিফ রায়হান, কবি আবু কাওছার, কবির হোসেন প্রমূখ।
০১৭২৩৯৫৯৭৯৮
১২.১২.২৩
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

