ঢাকাSunday , 1 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

Nadigram
December 1, 2024 7:20 am
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি নাটোরের সিংড়া উপজেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১টায় সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও সাধারণ সম্পাদক ফজলুল হকসহ ৭১ সদস্যকে শপথ পাঠ করান বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আফছার আলী।শপথ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন কমিটির নির্বাহী সদস্য মো. আব্দুল মতিন।উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।