ঢাকাFriday , 1 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ার ডাহিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুবেলের গণসংযোগ ও প্রচারণা সভা

Nadigram
March 1, 2024 8:13 am
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় চেয়ারম্যান পদে গণসংযোগ ও প্রচারণা সভা করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লৎফুল হাবিব রুবেল।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা সভা করেন তিনি।
ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, নাটোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের ছেলে সরফরাজ নেওয়াজ বাবু, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মতিন মৃধা, সাধারন সম্পাদক মোঃ রুবেল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ হাশেম আলী প্রমূখ।
বক্তারা বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লুৎফুল হাবিব রুবেলের বিকল্প নাই। কারন তিনি আমাদের প্রাণ প্রিয় নেতা জুনাইদ আহমেদ পলক ভাইয়ের আস্থাভাজন ব্যক্তি। তাই আমরা প্রার্থী হিসাবে রুবেল ভাইকেই বেছে নিয়েছি।
নির্বাচনী প্রচারণা সভা শেষে চেয়ারম্যান পদ প্রার্থী অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল সন্ধায় বিয়াশ চার মাথা মোড় আয়েশ বাজার, ডাহিয়া বাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।