ঢাকাTuesday , 2 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন

সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত

Nadigram
January 2, 2024 1:49 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় নতুন বছরের প্রথম দিনে ২০২৪ সালের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে ১ জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১১ টায় দমদমা স্কুল এন্ড কলেজ মাঠে এ বই উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করে কৃতী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের কারিকুলাম সম্পর্কে অবগত করে শিক্ষার্থীদের উৎসাহিত করেন অতিথিরা
দমদমা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ, সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মিলন হোসেন সহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।