ঢাকাWednesday , 15 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে মহাসূফি লালন সাঁইজির তিরোধান দিবসে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত

Nadigram
October 15, 2025 11:33 am
Link Copied!

আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ থেকেঃ

“মানুষ ভজলে সোনার মানুষ হবি”— মানবতার এই চিরন্তন বাণীকে ধারণ করে সিরাজগঞ্জে আয়োজিত হয়েছে মহাসূফি লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ‘লালন স্মরণোৎসব ২০২৫’।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাজগঞ্জ লালন সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের লালনভক্ত, বাউলশিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথি ছিলেন তারেক রেজা, অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. ফারুকুর রহমান ফয়সল, কালচারাল অফিসার, সিরাজগঞ্জ এবং অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল, প্রধান উপদেষ্টা, সিরাজগঞ্জ লালন সংসদ ও সভাপতি, প্রসূন থিয়েটার।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন লায়লা ফেরদৌস হিমেল, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহীন, সভাপতি, সিরাজগঞ্জ লালন সংসদ; সঞ্চালনায় ছিলেন আনান বাউল, সাধারণ সম্পাদক, সংগঠনটির।

বক্তারা বলেন, লালন সাঁইজির দর্শন ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার কথা বলে। তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সহনশীলতা ও সাম্যের বার্তা দিয়েছেন। আজকের সমাজে তার এই শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লালনগীতি, ভাবসংগীত ও বাউলকথন দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, আগামী বছর থেকে লালন স্মরণোৎসবকে আরও বৃহৎ পরিসরে উদযাপনের পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ প্রজন্ম লালনের মানবতাবাদী দর্শনের সঙ্গে গভীরভাবে পরিচিত হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।