ঢাকাSunday , 10 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

Nadigram
March 10, 2024 7:41 pm
Link Copied!

মাহমুদুল হাসান (শুভ) কাজীপুর সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৯) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। রোববার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মোঃ আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

আদেশে বলা হয়, আসামিকে দি পেনাল কোডের ৩০২ ধারায় দন্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। দণ্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে। নিয়ন স্হানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ছিলেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত( পিপি) জীবনন্নেছা (জেবা রহমান) এসব তথ্য নিশ্চিত করেছেন। আদালতের পেশকার মোহাম্মদ আলী জানান,দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। মামলার অভিযোগপএ সূএে জানা যায়, নিয়নের জুয়া খেলার নেশা ছিলো। জুয়া খেলে অনেক টাকা ঋণ হওয়ায় বিভিন্ন সময় মায়ের কাছে অর্থ দাবি করতেন তিনি, এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা – কাটাকাটি হয়। একপর্যায়ে নিয়ন তার মাকে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে মা রশিদা খাতুন কে (৬৫) বিছানার ওপর ফেলে ধারালো ছুরি দিয়ে জুবাই করে পালিয়ে যায়।

পরে নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ২০২১ সালের ২২ ডিসেম্বর রাতে ঢাকার গাজীপুর থেকে নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার পর নিয়ন মাকে হত্যার দায় স্বীকার করে, দীর্ঘ সাক্ষী প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে আজ আদালত এই রায় ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।