ঢাকাTuesday , 23 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Nadigram
September 23, 2025 12:22 pm
Link Copied!

আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ থেকে:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিরাজগঞ্জের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক পরিবহনের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত জানে আলমের ছেলে আলী নেওয়াজ খোকন (৫৬) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ গ্রামের মৃত নিতাই চন্দ্র মন্ডলের ছেলে রিপন চন্দ্র মন্ডল (৫০)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যানের আড়ালে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহের কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।