ঢাকাSaturday , 2 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর সফল অভিযান: ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Nadigram
August 2, 2025 11:42 am
Link Copied!

হাসান তৌফিক, প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলায় র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ ৬,৪৮০ টাকা জব্দ করা হয়েছে।

গত ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১টা নাগাদ র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল সিরাজগঞ্জ সদর থানার অন্তর্গত রায়পুর (০১নং মিলগেট) এলাকার জয় গুরু কফি হাউজের সামনে, মুসলিম ফার্নিচার হাউজের বিপরীত পার্শ্বে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এসময় তারা মাদক পরিবহনের সময় দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:

১। মোঃ নবাব চৌধুরী (২৫), পিতা মোঃ একাবর আলী, সাং- লক্ষীপুর,
২। মোঃ সেলিম রেজা (৩৫), পিতা মৃত সেন্টু রহমান, সাং- মোবারকপুর,
উভয়ের ঠিকানা: থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাচার ও বিক্রয় করে আসছিল।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।