ঢাকাMonday , 26 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান

Nadigram
May 26, 2025 7:34 pm
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সোমবার (২৬ মে) সকালে উপজেলার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে স্থানীয় এক হাজার ৪৯৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুঁইয়া জানান, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের এক হাজার ৪৯৩  জনকে চিকিৎসা প্রদানসহ প্রায় ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।তিনি আরও জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে এবং থাকবে। জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।