ঢাকাSaturday , 9 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লাবু

Nadigram
March 9, 2024 10:59 pm
Link Copied!

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শনিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে নির্বাচনী ফল ঘোষণা করেন এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, জিপ গাড়ি প্রতীকে শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন মুকুল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট। এ ছাড়া উড়োজাহাজ প্রতীকে মুহা. শওকত আলী সেলিম ৩৪, মোটর সাইকেল প্রতীকে আব্দুর রহমান ২, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন মাস্টার ১০ এবং চশমা প্রতীকে আব্দুর রহমান ৫ ভোট পেয়েছেন।
এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি ভোটকেন্দ্রের ১৮টি বুথে ইভিএম (ইলেক্ট্রিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রেও দেখা গেছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, জেলার ৮৩টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বর, ৭টি পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ৯টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১ হাজার ১৯৬টি ভোটারের মধ্যে ১ হাজার ১৯১ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।