ঢাকাSaturday , 23 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ এর ২৩৩০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

Nadigram
March 23, 2024 7:49 am
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর:
সদ্য প্রয়াত অভিযাত্রিক জনাব মাহমুদ ইলাহী মন্ডলের রূহের মাগফিরাত কামনা করে অভিযাত্রিকের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, রংপুর এর ২৩৩০ তম সাপ্তাহিক সাহিত্য আসর আজ অভিযাত্রিকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আজকের আসরের সভাপতিত্ব করেন অভিযাত্রিকের সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু। সাহিত্য সম্পাদক মাসুদ বশীর এর প্রাণবন্ত উপস্থাপনায় আজকের আসরে কবিতা পাঠ করেন- তৈয়বুর রহমান বাবু, মতিয়ার রহমান, মাসুম মোরশেদ, রিয়াজুল হক সাগর,মতিয়ার রহমান,দিনাজপুর থেকে আগত কবি আব্দুল গাফ্ফার চৌধুরী, আখতারুজ্জামান সবুজ, মো. রাজু ইসলাম, মাসুদ বশীর প্রমূখ। আজকের আসরে কবিতা আবৃত্তি ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন শাহিল ফারহান লিয়ন। আসরে পঠিত লেখাগুলো নিয়ে তাৎক্ষণিক আলোচনা করেন মাসুদ বশীর। সদ্য প্রয়াত অভিযাত্রিক জনাব মাহমুদ ইলাহী মন্ডলের রূহের মাগফিরাত কামনা করে আসরে দোয়া করা হয়।পরিশেষে সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের আসরের সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।