ঢাকাMonday , 17 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন ইউএনও সারমিনা সাত্তার

Nadigram
March 17, 2025 8:06 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার রোজাদার পথচারী ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

গত শনিবার (১৫ মার্চ) ইফতারের পূর্বমুহূর্তে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নান্দাইল উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে শতাধিক রোজাদার পথচারী ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাস্তায় দাঁড়িয়ে থাকা রোজাদার পথচারী ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ইউএনও।এসময় সিএনজি ও অটোরিকশার চালকদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন তিনি।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম নিয়ে নবাগত উপজেলা নির্বাহী সারমিনা সাত্তার বলেন, রোজাদার পথচারী ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আগামী দিনগুলোতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।