ঢাকাSaturday , 7 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে -দুলু

Nadigram
December 7, 2024 7:58 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের রক্ত, মাংস ও অস্তিত্বে ফ্যাসিজম মিশে আছে। তাই আওয়ামী লীগকে রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া উপজেলা কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসন আমলের চাইতে দেশের হিন্দুরা এখন অনেক ভালো আছে, শান্তিতে আছে।  খুনি হাসিনা জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দুই হাজার মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে। শুধু হাসিনার ইতিহাসই হত্যাকাণ্ডের ইতিহাস নয়, শেখ মুজিবুর রহমানও হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। দেশে একনায়কতান্ত্রিক বাকশাল রাষ্ট্র কায়েম করেছিলো।

তিনি আরও বলেন, দেশের মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা জোর করে বিনাভোটে টানা চারবার ক্ষমতা দখল করেছে।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

জনসভায় আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম,

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট ইউসুফ আলী, পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।