ঢাকাMonday , 29 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

Nadigram
January 29, 2024 8:59 pm
Link Copied!

মোঃ শাকিল আহমেদ ( সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি):

চৌহালী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি ) সকাল ১১টায় চৌহালী উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসানের সঞ্চালনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ছিলেন,ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, থানার ওসি শ্যামল কুমার দত্ত, কৃষিবিদ ডা: জান্নাতি, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, পরিবার পরিকল্পনা অফিসার গিয়াস উদ্দিন, পল্লী উন্নয়ন অফিসার (আরডিও) সেলিম রেজা, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, আনসার ও ভিডিপি অফিসার আবুল বশির, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, উপজেলা প্রকৌশলী সেরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ, মৎস্য অফিসের জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, আইসিটি অফিসার শম্পা কর্মকার, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম, পরিসংখ্যানের তদন্তকারী অফিসার সোহেল রানা ও তথ্য আপা প্রকল্পের তামান্না হকসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় স- স ইউপি চেয়ারম্যানগন নিজ-নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। এদিকে ইউএনও তার বক্তব্যে বলেন, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ- শান্তিপূর্ণ ভাবে সবার সহযোগিতায় করতে পেরেছি। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং উপজেলায় উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।