ঢাকাWednesday , 1 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা

Nadigram
October 1, 2025 4:39 pm
Link Copied!

আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ থেকেঃ (ছবি প্রতীকী)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে উচ্চস্বরে গান বাজানো বন্ধ করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে।

জেলা পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উল্লাপাড়া পৌর এলাকার ভবানী মন্দিরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডিজে গান বাজানো হচ্ছিল। রাত প্রায় ১টার দিকে পুলিশ গান বন্ধ করার নির্দেশ দিলে উপস্থিত কয়েকজন ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা প্রথমে পুলিশকে ঘিরে গালিগালাজ শুরু করেন এবং পরে আক্রমণাত্মক আচরণে লিপ্ত হন। একপর্যায়ে হামলার শিকার হন দায়িত্বরত কনস্টেবল সাগর আহমেদ, তিনি আহতও হন।

ঘটনার সময় সেখানে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক ওমর ফারুক, অন্যান্য পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। পরে সার্কেল কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে পুলিশ বাদী হয়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন ও হাফিজসহ মোট ১৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।