ঢাকাSaturday , 23 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

একটি অসহায় পরিবারের পাশে ভয়েস অব কাজিপুর

Nadigram
November 23, 2024 8:19 am
Link Copied!

 মাহমুদুল হাসান শুভ কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর এর উদ্যোগে অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গত এক যুগ ধরে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।তারই অংশ হিসেবে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের দৃষ্টিশক্তি হারানো মোসলেমের মেয়ে নীলুফাকে সেলাই মেশিন উপহার ও নগদ অর্থসহায়তা করা হয়।মেয়েটি সরকারি মনসুর আলী কলেজে অনার্সে পড়ে।হঠাৎ একমাত্র উপার্জনক্ষম তার বাবার চোখে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় চোখের আলো হারিয়ে পরিবারটি বিপদে পড়ে যায়।

ভয়েস অব কাজিপুর এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন,”এলাকার প্রতিটি অসহায় পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই,কাজিপুরকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এর আগেও আমরা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান কিনে দেওয়া,দোকান নির্মাণ করা, গৃহপালিত পশু উপহার,ব্যবসায় পুঁজি দেওয়া,বিভিন্ন ব্যবসায় সহযোগিতা করা হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ভয়েস অব কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন,সাবেক সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সাবেক সহ সভাপতি আব্দুল মজিদ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিন্টু,চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল হোসেন,ভয়েস অব কাজিপুর এর সাবেক সদস্য মোতাহার হোসেন,আজাহার আলী সহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।