ঢাকাThursday , 9 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক মহাস্থান মাজারের ওরস শরিফ আজ 

Nadigram
May 9, 2024 2:11 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

সাধু সন্যাসীদের শরিয়ত, মারিফত ও বাউল সঙ্গীত ও তাদের আগমনে মুখরিত হচ্ছে বিশ্বের পুন্ড্রবর্ধন নগরী নামে খ্যাত হযরত শাহসুলতান (রঃ) এর ঐতিহাসিক মহাস্থান গড়ের শেষ বৈশাখ বা পবিত্র ওরশ শরিফ। এ দিনকে শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার জন্য উপজেলা, থানা ও মাজার মসজিদ কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সারারাত ব্যাপী নফল ইবাদতের জন্য চারতলা বিশিষ্ট মসজিদে তার ব্যবস্থা করা হয়েছে। এবছরে সবচেয়ে বেশি বসানো হয়েছে ঐতিহাসিক মহাস্থান গড়ের বিভিন্ন প্রকার কটকটির দোকান, খাবারের হোটেল, খেলনা সহ লটারীর দোকান। কটকটি ব্যবসায়ী যেমন ঐতিহ্যবাহী নাসির কটকটি , লালমিয়া কটকটি, নসিব কটকটি, সুলতান কটকটি , শিপন কটকটি, সুমন কটকটি ও আলআমিন কটকটি ঘরের প্রোপাইটররা জানান, আবহাওয়া ভাল থাকলে আমরা এদিনে ২/৩ কোটি টাকার কটকটি বিক্রি করতে পারব ইনশাল্লাহ।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, শিবগঞ্জ ও সোনাতলা সার্কেল তানভীর হাসান, থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ এর সাথে কথা বললে তারা জানান, এদিনকে শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার জন্য কোন প্রকার মাদক সেবন, বিক্রি, লটারীর নামে কোন জুয়া, অশ্লিলতা হতে দেওয়া হবেনা। যারা এধরনের অনৈতিক কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। এজন্য পোষাকে ও সাদা পোষাকে আইন শৃংখোলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত পরিমান সদস্য মাজার এলাকাসহ আশেপাশের এলাকায় টহল জোরদার করেছে।

মাজার মসজিদের প্রশানিক কর্মকর্তা জাহেদুর রহমান জানান, মাজারে আগত মুসল্লিরা যেন নিরাপদে ও শান্তিপূর্ণ ভাবে জিকির আজগর, নফল সহ বিভিন্ন ধরনের ধর্মীয় কাজ ও ইবাদত করতে পারে তার জন্য আমারা প্রযাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।